শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে কঠোর নিরাপত্তা: আইজিপি

হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে কঠোর নিরাপত্তা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘিরে সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইজিপি বলেন, ‘তেমন কোন নিরাপত্তা ঝুঁকি নেই। রাজধানীসহ সারাদেশের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দুষ্কৃতিকারীদের ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।’

এছাড়া, আজ সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম বলেন, পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।

রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইবুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক উল্লেখ করে বলেন, পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।

এদিকে রোববার থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।

আজ বেলা ১১টায় রায় ঘোষণায় বসেছে ট্রাইব্যুনাল। এ রায়কে ঘিরে রোববার থেকেই রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।