শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

হাসিনার রায় সামনে রেখে রাজধানীতে কড়া নিরাপত্তা বেষ্টনী

হাসিনার রায় সামনে রেখে রাজধানীতে কড়া নিরাপত্তা বেষ্টনী

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়কে ঘিরে ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে সুপ্রিম কোর্টের মাজার গেট সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশপথে সেনা সদস্য ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন আছে। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যানও প্রস্তুত রাখা আছে।

নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্টে বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ ও মাদারীপুরসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।