বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বাংলাদেশ সফরে আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ভারত

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ভারত

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা করছে ভারত সরকার। নিজেদের বাজারে দাম কমে যাওয়ায় দেশটি এ সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে ভারতের ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা। তিনি বলেছেন, ‘দেশের মূল উৎপাদন কেন্দ্রগুলোয় পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। সে জন্য সরকার রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার চিন্তা করছে। যদিও পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত।’

ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, বিশ্বের অন্যতম বড় পেঁয়াজ রফতানিকারক ভারত তাদের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে ৭ ডিসেম্বর নিত্যপণ্যটি রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নির্দেশনা কার্যকর হয় তার পরদিন অর্থাৎ ৮ ডিসেম্বর থেকে, যার বড় প্রভাব পড়ে বাংলাদেশে। দুই-একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫০ টাকার ওপর উঠে যায়। কেননা বাংলাদেশই ভারতীয় পেঁয়াজের বড় বাজার। 

এদিকে রফতানি বন্ধের পর থেকে ভারতের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। গত কয়েক দিনে তা ২০ শতাংশ কমে কুইন্টালপ্রতি ১ হাজার ৫০০ রুপিতে নেমে এসেছে, যা ১ হাজার ৮৭০ রুপিতে উঠেছিল। নিষেধাজ্ঞার পর মহারাষ্ট্রের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে ৬০ শতাংশ। মূলত নতুন খরিফ পেঁয়াজ বাজারে আসায় এভাবে দাম কমছে। প্রতিদিনই বাজারে আসছে ১৫ হাজার কুইন্টাল নতুন পেঁয়াজ। ফলে প্রতিনিয়তই দাম কমছে নিত্যপণ্যটির।

ভারতের সরকারি কর্মকর্তারা অবশ্য বলছেন, তারা চান না যে পেঁয়াজের দাম খুব বেশি পড়ে যাক। বিশ্ববাজারে রফতানিকারক হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে এবং যেসব দেশের সঙ্গে এরই মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে, তার প্রতি সম্মানও দেখাতে চায়।

নিষেধাজ্ঞা দেয়ার আগে ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তখন এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমনকি তারা ধর্মঘটও করেন। এরপর রফতানির ন্যূনতম দাম বেঁধে দেয়া হয় এবং শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয় সরকার। ভারত রফতানি বন্ধ করায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়।