শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

১৬ ঘণ্টার পরিশ্রমে অবশেষে করাইল বস্তির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

১৬ ঘণ্টার পরিশ্রমে অবশেষে করাইল বস্তির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাজধানীর তেজগাঁও এলাকার করাইল বস্তিতে মঙ্গলবার বিকেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড ১৬ ঘণ্টার চেষ্টার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

এফএসসিডি সদর দফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এর আগে, মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে পাঁচ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস জানায়।

মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সিকদার।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও শনাক্ত করা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে।

বস্তির সরু প্রবেশপথের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েন, কারণ ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে যেতে পারেনি।

ফলে দীর্ঘ হোস পাইপ ব্যবহার করে দূর থেকে পানি ছিটাতে হয়েছে, যা নিয়ন্ত্রণ কার্যক্রমকে দীর্ঘায়িত করেছে।

এফএসসিডি’র পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, আগুনের উৎসস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে না পারাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘সরু রাস্তার কারণে আমাদের বড় ফায়ার ভেহিকলগুলো ভেতরে ঢুকতে পারেনি। তাই দীর্ঘ হোস লাইনের মাধ্যমে পানি পৌঁছে দিতে হয়েছে।’

তিনি আরও জানান, যানজট ও সংকীর্ণ রাস্তার কারণে ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে ৩০ মিনিটের বেশি দেরি হয়।