শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

আজ বিশ্ব এইডস দিবস : সচেতনতার আলো ছড়িয়ে দিই

আজ বিশ্ব এইডস দিবস : সচেতনতার আলো ছড়িয়ে দিই

প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্বজুড়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়। এই দিন সেই সব মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ, যাদের আমরা এইচআইভি/এইডসের কারণে হারিয়েছি।

দিনটি যারা এই প্রাণঘাতী ভাইরাস নিয়ে বেঁচে আছেন, তাদের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশের দিন।

দিবসটি উপলক্ষ্যে ২০২৫ সালের মূল বার্তা হলো — ‘চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এইচআইভি মোকাবিলায় অগ্রগতি হলেও সামনে এখনও বড় চ্যালেঞ্জ আছে।

আক্রান্ত: ২০২৪ সালের শেষে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে ছিলেন। 

নতুন সংক্রমণ ও মৃত্যু: একই বছরে ১৩ লাখ নতুন সংক্রমণ এবং প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু ঘটে এই এইডস-সংক্রান্ত জটিলতায়।

চিকিৎসা বঞ্চিত: এখনও এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত প্রায় ৯২ লাখ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাচ্ছে না। 

ঝুঁকিতে যারা: শিশু, কিশোর-কিশোরী, অন্তঃসত্ত্বা নারী ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি এইচআইভি ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে বলেছে যে অর্থসংকট ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ, অগ্রগতিকে আটকে দিতে পারে এবং বৈষম্য এখনও সবচেয়ে বড় বাধা।

নতুন গবেষণার ফলাফল আশার আলো দেখাচ্ছে। দীর্ঘমেয়দি ইনজেকশন ভিত্তিক অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ এখন অনেকের জন্য সহজ ও টেকসই চিকিৎসার সুযোগ তৈরি করছে।

বিশ্ব এইডস দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে এইডস মোকাবিলা শুধু চিকিৎসার বিষয় নয়— বরং, এটি একটি মানবিক অধিকার এবং এটি ন্যায়, সমতা ও সম্মানের বিষয়।

১৯৮৮ সাল থেকে সারা বিশ্বে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। 

বাংলাদেশেও এই দিবস পালন উপলক্ষ্যে নানা উদ্যোগ নেয়। 

২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল করার জন্য টেকসই রাজনৈতিক নেতৃত্ব, আন্তর্জাতিক সহযোগিতা ও মানবাধিকার-কেন্দ্রিক পদ্ধতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ।