শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

সাহসিকতা দেখাতে গিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশির মৃত্যু

সাহসিকতা দেখাতে গিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশির মৃত্যু

অস্ট্রেলিয়ায় এবার সাহসিকতা দেখাতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। সিডনিতে বসবাসরত শহিদুল নামে এক বাংলাদেশির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ২৪ বছর।

জানা যায়, গত রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জর্জেস রিভারের ক্যান্টলিন বেসিন এলাকায় বোনের সঙ্গে একটি রিমোট চালিত নৌকা নিয়ে খেলছিলেন। পরে সেটি একটি পাথরে আটকে গেলে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন তিনি। সাহসিকতা দেখিয়ে নৌকা উদ্ধারে গেলেও তিনি সাঁতার জানতেন না। সে কারণে নিজেকে বাঁচিয়ে ফিরতে পারেননি শহিদুল।

তাকে উদ্ধারে হেলিকপ্টারসহ বিভিন্ন পন্থায় অনুসন্ধান শুরু হয়। ডুবুরিরা প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ খুঁজে পায়। স্থানীয় পুলিশ পরিদর্শক পল ক্রেমার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেসিনটি একটি জনপ্রিয় সুইমিং স্পট। তবে এটি বিপজ্জনকও। স্থান বিবেচনায় এর অবস্থান প্রত্যন্ত অঞ্চলে, যার ফলে ওই এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক তেমন কাজ করে না।

সরেজমিনে ঘুরে প্রশাসন জানায়, এখানে একটি হুঁশিয়ারি লেখা দেওয়া আছে, যারা দক্ষ সাঁতারু নন তাদের জন্য এ বার্তা। শহিদুল এ বার্তা আমলে নিয়েছিলেন কি না সেটিই এখন প্রশ্ন।

প্রশাসন আরও জানায়, সাঁতার না জেনে এখানে নামা খুব ঝুঁকিপূর্ণ কাজ। আগামীতে এ বিষয়ে মানুষকে আরও সচেতনতা করা হবে।

শহিদুল অস্ট্রেলিয়ার সিডনি শহরের প্যারামেটা এলাকায় বাস করতেন। তার মৃত্যুতে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও কমিউনিটির মানুষদের অংশগ্রহণে বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বায় তার জানাজা সম্পন্ন হয়েছে।