সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৪ জন নিহত

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৪ জন নিহত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইটবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিলপাবলা গ্রামের নিপা ঢালী (২৫) এবং অজ্ঞাত এক নারী (২৬)। 

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন বলে জানা গেছে।