শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধনের সুযোগ পাবেন নির্বাচনী কর্মীরা

২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধনের সুযোগ পাবেন নির্বাচনী কর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে বসবাসরত নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

বিস্তারিত বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd)-এ জানা যাবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিদেশ থেকে ভোট প্রদানের জন্য পোস্টাল ভোট বিডিতে ঠিকানা সংশোধনের শেষ সময় আজ ৬ ডিসেম্বর। 

নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিয়ে থাকলে ভোটারের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা বা প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত জনের ঠিকানা যথানিয়মে প্রদান করে আজকের মধ্যে সংশোধন করা যাবে। সংশোধনের জন্য অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করতে হবে। উল্লেখ্য, এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন প্রবাসী অ্যাপে নিবন্ধন করেছেন।