শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি মৃদু ভূমিকম্প

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি মৃদু ভূমিকম্প

সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখায় বুধবার মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় মৃদু ভূমিকম্প হয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের বার্তায় আরো বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

এর পাঁচ মিনিটের মধ্যে দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা।

ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির আজকে জানান, হিমালয়ের পাদদেশে মায়ানমার, আসাম, ত্রিপুরা ও সিলেটের এসব অঞ্চলে মৃদু ভূমিকম্প প্রায় সময়ই অনুভূত হয়। এসব মৃদু ভূমিকম্প তেমন কোন ক্ষতির কারণ হয় না। এতে ভয়ের কিছু নেই।

সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখায় বুধবার মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় মৃদু ভূমিকম্প হয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের বার্তায় আরো বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

এর পাঁচ মিনিটের মধ্যে দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা।

ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির আজ জানান, হিমালয়ের পাদদেশে মায়ানমার, আসাম, ত্রিপুরা ও সিলেটের এসব অঞ্চলে মৃদু ভূমিকম্প প্রায় সময়ই অনুভূত হয়। এসব মৃদু ভূমিকম্প তেমন কোন ক্ষতির কারণ হয় না। এতে ভয়ের কিছু নেই।