শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত, নির্বাচন পর্যবেক্ষণে আসবেন ২০০ পর্যবেক্ষক: ইসি সচিব

ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত, নির্বাচন পর্যবেক্ষণে আসবেন ২০০ পর্যবেক্ষক: ইসি সচিব

নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, এ চুক্তির আওতায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবার আগে ও পরে বিভিন্ন পর্যায়ে প্রায় ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক এসে নির্বাচন কমিশনের সার্বিক সহায়তায় এ পর্যবেক্ষণের কাজ করবেন।

আজ দুপুর সাড়ে তিনটায় সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘এই চুক্তির আলোকে ইউরোপীয় ইউনিয়ন আমাদের কাছে নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। তাদের সঙ্গে আমাদের যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সে চুক্তির আওতায় আমরা তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দিবো।’

এক্ষেত্রে আমরা তাদেরকে শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে লোকাল প্রোটোকল মানতে হবে। যেমন - পার্বত্য চট্টগ্রামে লোকাল প্রোটোকল প্রয়োজনীয় হলে সে অনুযায়ী কাজ করতে হবে বলে জানান তিনি।

গত ১৫ ডিসেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হলেও তার অনুমোদন গতকাল রাতে পাবার কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘চুক্তিটি স্বাক্ষরিত হলেও তার অনুমোদন হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে, বেলজিয়ামের ব্রাসেলসে। গতকাল রাতেই তারা অনুমোদন দিয়ে আমাদের বার্তা পাঠিয়েছেন।’

এ বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, খুব দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।