শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

হোয়াটসঅ্যাপে সরাসরি অভিযোগ নেবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি: ফয়েজ আহমদ তৈয়্যব

হোয়াটসঅ্যাপে সরাসরি অভিযোগ নেবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে।

ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেইসবুক পেইজে এক পোস্টে এ কথা জানান।

তিনি সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট কাল থেকে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন।

নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৩০৮৩৩২৫৯২ অথবা ইমেইলে notifz@ncsa.gov.bd রিপোর্ট করতে বলা হয়েছে।

তিনি বলেছেন, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাই পরে বিটিআরসি'র মাধ্যমে প্ল্যাটফর্ম গুলোতে রিপোর্ট করবে। উল্লেখ্য যে, সরকার সোশ্যাল মিডিয়ার কোন পোস্ট ডাউন করতে পারেনা, সরকার শুধুমাত্র যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সাথে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্ম এর কাছে রিপোর্ট করতে পারে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,  হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়- সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ।

সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকারও আহ্বান জানান।