শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ময়মনসিংহে গ্রেপ্তার ১০

হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ময়মনসিংহে গ্রেপ্তার ১০

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাস (২৭)কে পিটিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—১. মো. লিমন সরকার (১৯), ২. মো. তারেক হোসেন (১৯), ৩. মো. মানিক মিয়া (২০), ৪. এরশাদ আলী (৩৯), ৫. নিজুম উদ্দিন (২০), ৬. আলমগীর হোসেন (৩৮) এবং ৭. মো. মিরাজ হোসেন আকন (৪৬)। 

পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—১. মো. আজমল হাসান সগীর (২৬), ২. মো. শাহিন মিয়া (১৯) এবং ৩. মো. নাজমুল।

র‌্যাব ও পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।