শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

দুমড়ে মুচেড়ে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

দুমড়ে মুচেড়ে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

গত ১৯ জানুয়ারি মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেখতে দেখতে ২৩তম দিন পার হয়েছে। ইতোমধ্যে ৪৬টি ম্যাচের মধ্যে ২৮টি শেষ হয়েছে। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএল আবার ফিরে আসে ঢাকায়। 

এরপর রাজধানীতে দ্বিতীয় পর্ব শেষে এবার বন্দর নগরী চট্টগ্রামে বিপিএল। যেখানে হবে ১২টি ম্যাচ। তারপর তৃতীয়বারের মতো ঢাকায় ফিরে আসবে আসর। আগামী ১ মার্চ মিরপুরে ফাইনালের মধ্য দিয়ে ইতি টানা হবে দশম আসরের।

গতকাল শেষ হয়েছে ঢাকার দ্বিতীয় পর্বের ম্যাচ। এদিন চট্টগ্রাম দিনের প্রথম ম্যাচ খেলে রংপুর রাইডার্সের বিপক্ষে। কিন্তু তারা ৫৩ রানে হেরে বসে রংপুরের কাছে। ম্যাচ শেষে সবগুলো দলই চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের বাস। তবে বাসটিতে কোনো ক্রিকেটার ছিল না বলেই ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

গতকাল রাতে ঢাকা থেকে বাসটি ক্রিকেটারদের সরঞ্জাম ও টিম বয়দের নিয়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। রবিবার সকাল ৭টায় সীতাকুণ্ডে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। তবে কারও কোনো ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন।

নিজেদের শহরে বিপিএল মাতাতে রবিবারই ঢাকা ত্যাগ করবে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে তারা। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান তাদের। 

আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি এ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।