শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত আমিনুল হক ১৯৯৮ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলেছেন। দীর্ঘ সময় জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

২০১৩-১৪ মৌসুমে পেশাদার ফুটবলকে বিদায় জানান এই তারকা ফুটবলার। এর মধ্য দিয়ে তার ১৭ বছরের দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অবসান ঘটে। ওই সময় তিনি বেশ কয়েকবার বড় ধরনের ইনজুরিতে পড়েছেন এবং তাকে পাঁচবার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

মাঠে গোল পোস্টের নিচে আমিনুলের উপস্থিতি ছিল অত্যন্ত দাপুটে। বাংলাদেশের ফুটবলের এক পরিবর্তনের সময়ে তিনি ছিলেন এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব।

ফুটবলকে বিদায় জানানোর পর ২০১৪ সালে আমিনুল হক রাজনীতিতে যোগ দেন। রাজনীতির সেই নতুন অধ্যায়ই আজ তাকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নতুন দায়িত্বে নিয়ে এলো।