শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

দুর্নীতিতে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

দুর্নীতিতে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে জড়িত কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালের সাথে জড়িত অন্য কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেবো যে, এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত একটি ট্রাইব্যুনাল। যেখানে আন্তর্জাতিক মানের বিচার অনুষ্ঠিত হবে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘আমরা চাই একেবারেই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালটা পরিচালিত হোক। ট্রাইব্যুনালের গতিশীলতা বাড়ুক এবং স্বচ্ছতার সঙ্গে বিচার কাজ পরিচালিত হোক। আর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী মামলাগুলোর বিচার যেনো দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়।