শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

ঈদযাত্রায় সুবিধার্থে সেতুর দুই প্রান্তে টোল বুথ বসানো হবে

ঈদযাত্রায় সুবিধার্থে সেতুর দুই প্রান্তে টোল বুথ বসানো হবে

ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের দ্রুত পারাপারের জন্য দেশের সকল গুরুত্বপূর্ণ সেতুর উভয় প্রান্তে ইটিসি টোল বুথ চালু রাখা হবে। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই নির্দেশ দিয়েছেন।

আজ (বুধবার) সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্থাপনা ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা, কর্তৃপক্ষের আওতাধীন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সাইট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সাইট অফিস সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে সচিব বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্য ও স্বস্তিময় করতে নির্দেশনা দিয়েছেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিষয়গুলো সার্বক্ষণিক মনিটরিং করছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন, আনন্দদায়ক ও দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

সভায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজের নির্মাণসামগ্রী যত্রতত্র অপরিকল্পিতভাবে রেখে চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।

সড়কে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত জনবল নিযুক্ত করে যথাযথভাবে ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার নির্দেশনা দেন মন্ত্রী।

সভায় জানানো হয়, প্রতিমন্ত্রী ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি যাত্রীসাধারণকে ধৈর্য্যধারণ করে ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানান।

সেতু সচিব আরও বলেন, সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রাখাতে হবে, যাতে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত পার হতে পারে।

এছাড়া, সেতু বিভাগের আওতাধীন সকল সেতু/স্থাপনায় সার্ভেইল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনসমূহের ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিংয়ের জন্য টোল প্লাজা ও বুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার পরামর্শ দেন।

এছাড়াও দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাঙ্গতি টাকার সংস্থান রাখা এবং ঈদযাত্রায় ফিটনেসবিহীন/লাইসেন্সবিহীন গাড়ি সেতু/স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে গাড়ির মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন।

এলেঙ্গাতে নবনির্মিত বাস-বে ব্যবহার করা এবং মহাসড়কে যত্রতত্র বাস থামিয়ে যানজট সৃষ্টি রোধ এবং যাত্রীদের নিরাপদ ওঠানামা নিশ্চিত করতে এই বাস-তে ছাড়া অন্য কোথাও গাড়ি না থামানোর জন্য সংশ্লিষ্ট গাড়ির চালকদের অনুরোধ করেন।

পাশাপাশি ব্যবসায়ী ও যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন বিভাগের সহযোগিতা কামনা করেন।