শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

চট্টগ্রাম বন্দরে আসছে ৫১ হাজার টন তেলবাহী মালয়েশিয়ার ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরে আসছে ৫১ হাজার টন তেলবাহী মালয়েশিয়ার ২ জাহাজ

মালয়েশিয়া থেকে ৫১ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দুটি জাহাজ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাহাজ দুটি নোঙর করার পর বর্তমানে সেগুলোর পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। 

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, ৫১ হাজার টনের এই চালানে ‘সেন্ট্রাল স্টার’ নামক জাহাজে করে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ‘ইস্টার্ণ কুইন্স’ জাহাজে করে ২৬ হাজার টন অকটেন আনা হয়েছে।

বন্দর সচিব আরো জানান, জাহাজ দুটি বুধবারই বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিলো। বৃহস্পতিবার ভোরে সেগুলো বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৫ এপ্রিলের মধ্যে আরও পাঁচটি জ্বালানি তেলবাহী জাহাজ বিভিন্ন দেশ থেকে এই বন্দরে আসার কথা রয়েছে।

এর আগে শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামক একটি জাহাজ বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছিলো। এছাড়া একই সময়ে মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা ছিলো।

বন্দর কর্তৃপক্ষ জানায়, দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে জাহাজ বন্দরে আসছে। মার্চ মাসে সর্বমোট ৩৩টি জ্বালানি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজে ছিল বিভিন্ন ধরনের তেল, ৮টিতে এলএনজি এবং বাকি ৯টিতে এলপিজি ছিল। দেশে জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই নিয়মিত আমদানি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।