শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল

শাহ আমানতে  দুইদিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিরতিতেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল অপরিবর্তিত রয়েছে। কিছু কিছু ফ্লাইট এখনো বাতিল হচ্ছে ধারাবাহিক ভাবে। বৃহস্পতি ও শুক্রবার মধ্যরাত পর্যন্ত বাতিল হয়েছে ৯টি ফ্লাইট।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আজ শনিবার জানান, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ডিপার্চার, ইউএস-বাংলার একটি অ্যারাইভালও একটি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর দু’টি অ্যারাইভাল ও দু’টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের একটি অ্যারাইভালও একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে।

তিনি জানান, ওই দুই দিন বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ১২টি অ্যারাইভাল ও ১১টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা পরবর্তী যুদ্ধবিরতিতে শাহ আমানত বিমানবন্দরের ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।