শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

টেকনিক্যাল বিরতির পর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ফের পূর্ণ উৎপাদন শুরু

টেকনিক্যাল বিরতির পর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ফের পূর্ণ উৎপাদন শুরু

কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সাময়িক উৎপাদন হ্রাসের পর পুনরায় পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে টেকনিক্যাল কারণে উৎপাদন কিছুটা কমানো হয়েছিল।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ) মুহাম্মদ সাইফুর রহমান আজ রোববার জানিয়েছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ছুটির দিন বিশেষ করে শুক্রবার কেন্দ্রে ছোটখাটো কারিগরি কাজ সম্পন্ন করা হয়। এ সময় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে কমানো হয়ে থাকে। সাম্প্রতিক উৎপাদন কমানো ছিল টেকনিক্যাল কার্যক্রমের অংশ।
তিনি আরও জানান, গতকাল রাত থেকে পিক আওয়ারে কেন্দ্রটির উৎপাদন পূর্ণমাত্রায় চালু করা হয়েছে। এখন দুটি ইউনিট থেকে ১ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সাইফুর রহমান বলেন, ‘কেন্দ্রটি বর্তমানে ফুল লোডে উৎপাদনে রয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে এই সপ্তাহজুড়ে উৎপাদন স্বাভাবিক থাকবে।’

উল্লেখ্য, কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে নির্মিত কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। জাপানের সহায়তায় গড়ে ওঠা কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা প্রায় ১২০০ মেগাওয়াট। এখানে দুটি ইউনিটের প্রতিটির সক্ষমতা প্রায় ৬০০ মেগাওয়াট।