শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বেনাপোলে আবার চালু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম

বেনাপোলে আবার চালু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে নিরাপত্তার কারণ দেখিয়ে গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই দেশের এই গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রেখেছিল সেদেশের কর্তৃপক্ষ। তবে বন্ধের মধ্যেও অতি পচনশীল পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবার জন্য পাসপোর্টধারী যাত্রীদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনায় এই সাময়িক স্থগিতাদেশ কার্যকর করা হয়। নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, তিন দিন বন্ধের পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে এবং রপ্তানিও স্বাভাবিক গতিতে চলছে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, বন্ধের সময়েও কাস্টমস হাউজের অভ্যন্তরীণ কার্যক্রম সচল ছিল এবং পচনশীল পণ্য দ্রুত খালাসে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। বর্তমানে আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।