শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষের দিকে শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষের দিকে শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে। তবে সব ধাপের নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সময় লাগবে।

আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ব্রিফিংয়ে তিনি স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি ও অর্জনের চিত্র তুলে ধরেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'সরকার স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হতে এ বছরের শেষ নাগাদ সময় লাগতে পারে। তবে ইউনিয়ন পরিষদসহ সব ধাপের নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে সর্বোচ্চ এক বছর সময় প্রয়োজন হবে।'

উপজেলা পরিষদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, 'উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। বরং আইনগতভাবেই একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে থাকেন। সেই ধারাবাহিকতায় উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য অফিস রাখার মাধ্যমে পরিষদকে খাটো করা হয়েছে বলে মনে করার কারণ নেই।'

ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের 'বাস রুট রেশনালাইজেশন' কাজ চলছে। এটি বাস্তবায়ন করা গেলে ঢাকার যানবাহনে শৃঙ্খলা আনা সম্ভব হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিশেষ বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া ৫টি বিমানবন্দর ও ৪টি রেল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া টিসিবির জন্য ১ কোটি ৩০ লাখ লিটার পাম অয়েল এবং ২ হাজার মেট্রিক টন ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮৪৪ জন এবং ১৪,৩৬৯ জন যোদ্ধার তথ্য এমআইএস-ভুক্ত করা হয়েছে। শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য ১৫২ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো হয়েছে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।