বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

গ্যাস বিস্ফোরণে নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজন আহত

গ্যাস বিস্ফোরণে নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজন আহত

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মদনপুর এলাকার মোস্তফা মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।

দগ্ধরা হলেন হযরত আলী (৮), মিম (১৩), সুলতানা (৩৫), আব্দুল মান্নান (৫০) ও সিয়াম (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রান্না ঘরের ভেতরে রাখা সিলিন্ডার থেকে কোনোভাবে গ্যাস লিকেজ হয়। সারারাত সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে ঘরে জমতে থাকে। সকালে সুলতানা রান্নার জন্য চুলা জ্বালাতেই গ্যাস বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান জানান, হাসপাতালে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ, মিমের ৪১ শতাংশ, হযরত আলীর ৮ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ এবং সিয়ামের শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।