শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান বাংলাদেশের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত হওয়া শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন জোরদারে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ বরাবরই সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা প্রশমন ও সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।’

বাংলাদেশ আশা প্রকাশ করে যে, চুক্তিটি সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘস্থায়ী ও টেকসই হবে।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বাকি বিষয়গুলো সমাধানের আহ্বান জানাচ্ছে।

একইসঙ্গে আঞ্চলিক শান্তি দ্রুত ফিরিয়ে আনা, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষা এবং অঞ্চলজুড়ে সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।