মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস-পিকআপ সংঘর্ষ, দুই নারী নিহত

আহত ১৫


খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস-পিকআপ সংঘর্ষ, দুই নারী নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সাপমারা এলাকায় মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অন্তত ১৫ জন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সভাপতি আব্দুল আজিম জানান, হতাহত সকলেই পিকআপের যাত্রী। পর্যটক বহনকারী বাসটির সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো পর্যটক হতাহত হয়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।