শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

সার সরবরাহ ও ব্যবস্থাপনা কার্যকর করতে নতুন কমিটি গঠন

সার সরবরাহ ও ব্যবস্থাপনা কার্যকর করতে নতুন কমিটি গঠন

দেশের সার সরবরাহ, বিতরণ ও বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে একটি ‘জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার। 

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে গত সোমবার (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি খাতে সার ব্যবস্থাপনার চাহিদা, উৎপাদন, আমদানি, মূল্য পরিস্থিতি ও বিতরণ ব্যবস্থার সার্বিক তদারকি এবং নীতিগত সুপারিশ প্রণয়নই হবে এ কমিটির মূল দায়িত্ব।

কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সদস্য হিসেবে রয়েছেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কয়েকজন সংসদ সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

এছাড়া কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা। 

সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি দেশের সার চাহিদা, উৎপাদন, আমদানি ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে সরকারকে সুপারিশ দেবে। পাশাপাশি কৃষকের কাছে সময়মতো সার পৌঁছানো নিশ্চিত করতে বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ ও মনিটরিং করা হবে। এছাড়া সার ডিলার নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার বিষয়ে সুপারিশ প্রদান করবে কমিটি। 

ইউরিয়া ও নন-ইউরিয়া সার সরবরাহ ও বিতরণ সংক্রান্ত অন্যান্য বিষয়ও কমিটির পর্যালোচনার আওতায় থাকবে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে এবং নিয়মিত বা প্রয়োজন অনুযায়ী সভা করতে পারবে। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপনটি বাতিল হিসেবে গণ্য হবে এবং নতুন কমিটি অবিলম্বে কার্যকর হবে।