শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন কোহলি-আনুশকা

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন কোহলি-আনুশকা

দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আর বাবা হয়েছেন বিরাট কোহলি। গত ১৫ ফেব্রুয়ারি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন তিনি।

কোহলি লিখেছেন, আপনাদের সকলকে খুশির সঙ্গে জানাচ্ছি, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পরিবারে একজন পুত্র সন্তানের আগমন ঘটেছে। যার নাম রাখা হয়েছে অকায়। আপনাদের সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করছি। আমরা অনুরোধ করছি, আমাদের গোপনীয়তাকে আপনারা সম্মান করবেন।

গত কয়েকমাস ধরেই গুঞ্জন ছিল আনুশকার মা হওয়ার। সেই গুঞ্জন আরও ডালপালা মেলে যখন ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুই ম্যাচে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ছুটি নেন কোহলি। 

অন্তঃসত্ত্বাকালীন পুরো সময়টুকুই নিজেদের গোপনীয়তা বজায় রেখেছেন এই দম্পতি। এমনকি সন্তান হওয়ার সুখবরও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ৫ দিন পরে। তবুও ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন তারকা জুটি।

প্রসঙ্গত, ২০১৭ সালে ভালোবেসে বিয়ে করেন কোহলি-আনুশকা। এরপর ২০২১ সালে প্রথম সন্তানের বাবা-মা হন এই দম্পতি। তাদের কন্যা সন্তানের নাম রাখা হয় ভামিকা। প্রায় তিন বছরের মাথায় দু’জনের সংসার আলো করে আসল দ্বিতীয় পুত্র সন্তান।