শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি কমিউনিজম, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি কমিউনিজম, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা উপলক্ষে মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তির প্রশংসা করে কমিউনিজম ও গণতান্ত্রিক সমাজতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম বড় হুমকি হলো কমিউনিস্ট মতাদর্শের পুনরুত্থান।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে এবং দুটি বিশ্বযুদ্ধে বিজয় অর্জন করেছে। তিনি আরও বলেন, শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের শত্রুরা দুর্বল হয়ে পড়েছে। ইরান প্রসঙ্গে ট্রাম্পের দাবি, দেশটি এখন সমঝোতায় আগ্রহী।

ভাষণের বড় অংশে তিনি অভ্যন্তরীণ রাজনীতি, অভিবাসন এবং বামপন্থী রাজনীতির সমালোচনা করেন। তার ভাষ্য, কমিউনিজম সংবিধানের পরিপন্থী এবং গণতান্ত্রিক সমাজতন্ত্র যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য গুরুতর হুমকি। তিনি অবৈধ অভিবাসন ঠেকাতে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

তবে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তাদের অভিযোগ, তিনি রাজনৈতিক বিভাজন আরও উসকে দিচ্ছেন। অন্যদিকে রিপাবলিকান কৌশলবিদদের একাংশ মনে করেন, ভাষণের কিছু অংশে জাতীয় ঐক্যের বার্তা থাকলেও বর্তমান যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মেরুকরণ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্পষ্ট।