সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

রোমান্টিক নাটকে আবারও একসঙ্গে জোভান-তটিনী

রোমান্টিক নাটকে আবারও একসঙ্গে জোভান-তটিনী

জনপ্রিয় অভিনয়শিল্পী জোভান ও তানজিম সাইয়ারা তটিনী নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’-তে জুটি বেঁধেছেন। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি প্রেম, পারিবারিক সম্পর্ক ও আবেগের মিশেলে নির্মিত হয়েছে। গল্পে তটিনী অভিনয় করেছেন কাজল এবং জোভান শুভ্র চরিত্রে।

নির্মাতা জানান, গল্পের সঙ্গে মানানসই হওয়ায় এই জুটিকে নির্বাচন করা হয়েছে। তার ভাষায়, নাটকটির মূল আকর্ষণ আবেগঘন প্রেমের গল্প, যেখানে পরিবারের বন্ধনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাটকটি নিয়ে আশাবাদী জোভান ও তটিনী। তাদের বিশ্বাস, দর্শক নতুন এই রোমান্টিক গল্পটি উপভোগ করবেন।

নাটকে আরও অভিনয় করেছেন স্নেহা, আনন্দ খালেদ ও মিলি বাশার। এতে দুটি গান থাকছে, যার কথা লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর করেছেন সাজিদ সরকার। বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে। শিগগিরই এটি ক্যাপিটাল ড্রামা চ্যানেলে মুক্তি পাবে।