অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাবে। শনিবার চট্টগ্রাম সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, চট্টগ্রামকে দেশের প্রধান অর্থনৈতিক ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। এ লক্ষ্যকে সামনে রেখে বাজেটেও প্রয়োজনীয় দিকনির্দেশনা রাখা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, আনোয়ারায় প্রায় ৬০০ একর জমিতে একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা বিনিয়োগ ও রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে বিনিয়োগ, কর্মসংস্থান, সৃজনশীল অর্থনীতি এবং ক্রীড়া অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
