কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, কৃষিপণ্যের অপচয় কমানো এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে মিনি কোল্ডস্টোরেজ স্থাপনের পরিকল্পনা করছে সরকার। শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কৃষি কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি সমন্বিত ডেটাবেস তৈরি হবে। এর ফলে কোন এলাকায় কী পরিমাণ ফসলের চাহিদা রয়েছে, সে অনুযায়ী উৎপাদনের পরিকল্পনা করা সম্ভব হবে। এতে যোগান ও চাহিদার ভারসাম্য বজায় থাকবে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে।
তিনি আরও জানান, সৌরবিদ্যুৎচালিত কোল্ডস্টোরেজ কৃষিপণ্য সংরক্ষণে সহায়ক হবে। পাশাপাশি ক্ষুদ্র ও ঋণগ্রস্ত কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী।
