শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

লাহোরে বিদেশি দুই নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৪

লাহোরে বিদেশি দুই নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৪

পাকিস্তানের লাহোরে দুই বিদেশি নারীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলার আরও এক সন্দেহভাজন পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, প্রধান অভিযুক্ত মুহাম্মদ রাজা দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আত্মীয়। অভিযোগ অনুযায়ী, ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে দুই নারীকে পাকিস্তানে আনা হয়। পরে তাদের আটকে রেখে যৌন সহিংসতা ও মুক্তিপণ দাবির ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।