শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের ২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ

খামেনির শেষকৃত্য ঘিরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক চাপের অভিযোগ

খামেনির শেষকৃত্য ঘিরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক চাপের অভিযোগ

তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশগ্রহণ থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম। সংস্থাটি একটি জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েক দিনে মার্কিন কর্মকর্তারা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর আহ্বান জানান। প্রতিবেদনে দাবি করা হয়, অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করতে পারে এবং এর প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহায়তার ওপর পড়তে পারে বলে কয়েকটি দেশকে সতর্ক করা হয়েছে। তাসনিমের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্তত ১৩টি দেশ শেষকৃত্যে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এছাড়া কয়েকটি দেশ কূটনৈতিক মাধ্যমে ইরানের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।