শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

কেপ ভার্দে যেতে বাংলাদেশিদের আগাম ভিসা নিতে হবে

কেপ ভার্দে যেতে বাংলাদেশিদের আগাম ভিসা নিতে হবে

কেপ ভার্দে ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা নির্দেশনা কার্যকর হয়েছে। দেশটির সরকারি অভিবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৯১টি দেশের নাগরিকদের কেপ ভার্দেতে প্রবেশ, ট্রানজিট বা বিমানবন্দরে যাত্রাবিরতির আগে অবশ্যই ভিসা সংগ্রহ করতে হবে। ফলে আগাম ভিসা ছাড়া দেশটিতে পৌঁছালে প্রবেশের অনুমতি নাও মিলতে পারে। যদিও আন্তর্জাতিক কিছু পাসপোর্ট সূচকে বাংলাদেশিদের জন্য কেপ ভার্দে ভিসামুক্ত ভ্রমণের তথ্য রয়েছে, দেশটির সর্বশেষ সরকারি নীতিমালা ভিন্ন নির্দেশনা দিচ্ছে। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের সরকারি অভিবাসন কর্তৃপক্ষ বা দূতাবাসের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসংশ্লিষ্টরা। বাংলাদেশে কেপ ভার্দের কোনো দূতাবাস নেই। এজন্য বাংলাদেশি আবেদনকারীদের তৃতীয় কোনো দেশে অবস্থিত কেপ ভার্দের দূতাবাস থেকে ভিসা নিতে হয়। পশ্চিম আফ্রিকার উপকূলসংলগ্ন আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে মনোরম সমুদ্রসৈকত, আগ্নেয়গিরি, ক্রেওল সংস্কৃতি ও সংগীতের জন্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।