শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বিশেষায়িত হাসপাতালের মর্যাদা পেল খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল

বিশেষায়িত হাসপাতালের মর্যাদা পেল খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল

খুলনা বিভাগীয় শিশু হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ৯ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত ৫টি শিশু হাসপাতালকে সরকার কর্তৃক ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ুলনা ছাড়াও বিশেষায়িত ঘোষিত অন্য চারটি হাসপাতাল হলো- রংপুর শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল, রাজশাহী শিশু হাসপাতাল এবং বরিশাল শিশু হাসপাতাল।

এ বিষয়ে সরকারকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বাসস’কে বলেন, এই আনুষ্ঠানিক ঘোষণার ফলে খুলনা অঞ্চলের অবহেলিত ও সাধারণ পরিবারের শিশুদের চিকিৎসা সেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো। হাসপাতালটিতে এখন থেকে আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল পদায়নের পথ সুগম হবে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিশু স্বাস্থ্যসেবার মানকে আরও উন্নত ও গতিশীল করে তুলবে।