শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

রেকর্ডের পরও হতাশ এমবাপ্পে, মেসিকে নিয়ে দিলেন বড় বার্তা

রেকর্ডের পরও হতাশ এমবাপ্পে, মেসিকে নিয়ে দিলেন বড় বার্তা

নয়া রেকর্ড গড়লেন, তবু মুখে হাসি নেই কিলিয়ান এমবাপ্পের। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার কীর্তিও তার মন ভরাতে পারেনি। ভাবছেন না গোল্ডেন বুট নিয়েও। তার কণ্ঠে কেবল ফাইনাল খেলতে না পারার আক্ষেপ।

শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপ্পে। বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২২-এ নিয়ে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ভেঙেছেন তিনি। চলতি আসরে করেছেন ১০ গোল ও ৪ অ্যাসিস্ট।

বিশ্বকাপের এক আসরে যে রেকর্ড নেই আর কারো। তবুও ম্যাচ শেষে এমবাপ্পের কণ্ঠে ছিল না কোনো উচ্ছ্বাস। কারণ, তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে অনেক বড় ছিল বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন। এসব অর্জন নিয়েও সন্তুষ্ট নন ফরাসি অধিনায়ক।

ম্যাচ শেষে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি শুধু চাই প্রতিবারই দলের জন্য গোল করতে। এতো গোল করা অবশ্যই বিশেষ ব্যাপার। কিন্তু আমি এই রেকর্ড না পেলেও ফাইনালে খেলতে চাইতাম।’

‘তবে আমার মনে হয় ফুটবলীয় কীর্তি বা লিগ্যাসির জন্য এটা দারুণ একটা ব্যাপার। যখন খেলা ছেড়ে দেব, তখন ভাবব আমিও সেই কিংবদন্তিদের একজন ছিলাম। কিন্তু আজ এই মুহূর্তে এটি আমার মাথায় সবার আগে আসছে না।’ বলেন এমবাপ্পে।

একইসাথে রাতের ফাইনালে স্পেনের বিপক্ষে লিওনেল মেসির গোল করারও ভবিষ্যদ্বাণী করেন তিনি। তার ধারণা মেসি ফাইনালে দারুণ খেলে এসব রেকর্ড ভেঙে দেবেন। তিনি বলেন, ‘লিও তো সবসময়ই গোল করে। কালও সে অবশ্যই গোল করবে।’

উল্লেখ্য, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারে ফ্রান্স।