শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ফিফার বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

ফিফার বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত ৪-৩-৩ ছকের এই দলে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্সের খেলোয়াড়রা। রানার্সআপ আর্জেন্টিনা থেকে আছেন দুজন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে একজন করে সুযোগ পেয়েছেন। গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া, যিনি সর্বোচ্চ ৩৯.৬ শতাংশ ভোট পেয়েছেন। রক্ষণভাগে আছেন পেদ্রো পোরো, দায়ো উপামেকানো, লিসান্দ্রো মার্তিনেজ ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠে জায়গা পেয়েছেন রদ্রি, মাইকেল ওলিসে ও জুড বেলিংহ্যাম। আক্রমণভাগে আছেন লিওনেল মেসি, আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টের গোল্ডেন বলজয়ী রদ্রি স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গোল্ডেন বুটজয়ী এমবাপ্পে ১০ গোল ও চার অ্যাসিস্ট করেন। ৩৯ বছর বয়সী মেসি আট গোল ও চার অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন। হলান্ড সাত গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে দেন।