সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

টেকনাফ সীমান্তে আছড়ে পড়ছে মিয়ানমারের গুলি

টেকনাফ সীমান্তে আছড়ে পড়ছে মিয়ানমারের গুলি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তের পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে তুতার দ্বীপ এলাকায় ব্যাপক গুলাগুলি এবং মর্টার শেলের শব্দ হয়েছে। এই শব্দ টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

রোববার রাত ও সোমবার সকালেও এ গুলো, মর্টার শেলের শব্দ শোনা যায়। 

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহাম্মদ আনোয়ারি জানান, সোমবার সকালে উলুবনিয়া সীমান্তের লোকজন মিয়ানমারের অভ্যান্তরে কয়েকটি গুলি ও মর্টান শেলের শব্দ শুনেছেন বলে আমাকে এলাকার লোকজন জানিয়েছেন। কিন্তু এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

তুতার দ্বীপ এলাকায় যে বিজিপির ঘাটিগুলো ছিল সে গুলো তো বিদ্রোহী আরাকান আর্মিরা অনেক আগেই দখলে নিয়েছে, এখন নতুন করে গুলির কি প্রয়োজন আছে এমন প্রশ্ন করলে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাান্দিন্দা জানান, দখল করা ঘাঁটিগুলোতে মিয়ানমারের সেনাবাহিনীকে আরাকান আর্মির উপস্থিতি জানান দিতে মাঝে মধ্যে মর্টান শেল ও গুলি ফাঁটায়। 

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সীমান্তবর্তী বাসিন্দারা যেন আতঙ্কিত না হন, সে জন্য আমাদের টহল কার্যক্রম রয়েছে। তবে উলুবনিয়া সীমান্ত কিন্তু আমাদের দায়িত্বরত এলাকা না। গোলাগুলির শব্দ আমরা শুনিনি।