শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

পাকিস্তানে ইতিহাস গড়লেন মরিয়ম!

পাকিস্তানে ইতিহাস গড়লেন মরিয়ম!

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মুসলিম লিগের (নওয়াজ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। 
 
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নেবেন নওয়াজকন্যা।  প্রাদেশিক পরিষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মুসলিম লিগ। 

সংশ্লিষ্টদের মতে, পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজই হতে যাচ্ছেন এই প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। সোমবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পাঞ্জাবের একটি আসন থেকে জয়লাভ করেন মরিয়ম নওয়াজ। কেন্দ্র ও প্রদেশগুলোয় জোট সরকার গঠন নিয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পিএমএল–এনের টানা কয়েক দিনের আলোচনার পর গত সপ্তাহে সরকার গঠন বিষয়ে সমঝোতা হয়। এরপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে পিএমএল-এন থেকে মরিয়মকে মনোনয়ন দেওয়া হয়।

পাঞ্জাব পরিষদে পিএমএল-এন এর সমর্থনে ২২৪ জন অ্যাসেম্বলি সদস্য রয়েছেন। তাদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচন হবে।

মরিয়মের প্রতিদ্বন্দ্বী হলে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) পক্ষ থেকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা আফতাব আহমাদ খান। তার পক্ষে আছেন ১০৩ জন সদস্য।

মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে ৩২৭ আসনের প্রাদেশিক পরিষদে ১৮৭ সদস্যের সমর্থন প্রয়োজন। .

প্রথম নারী মুখ্যমন্ত্রীর পাশাপাশি মরিয়ম হবেন পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শরীফ পরিবারের চতুর্থ মুখ্যমন্ত্রী। 

মরিয়মের আগে পাকিস্তানের রাজনীতিতে সাধারণ নির্বাচন বা উপনির্বাচনে আসন পেয়েছেন এই পরিবারের আরও পাঁচ সদস্য। তারা হলেন নওয়াজ শরীফ, শেহবাজ শরীফ, আব্বাস শরীফ, হামজা শেহবাজ ও বেগম কুলসুম নওয়াজ।

সূত্ররা জানিয়েছেন, পিএমএল-এন ইতোমধ্যে মরিয়মের মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করতে শুরু করেছে।