শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

বিপিএল ফাইনাল নিয়ে আয়েশাকে যা বলেছিলেন তামিম

বিপিএল ফাইনাল নিয়ে আয়েশাকে যা বলেছিলেন তামিম

রংপুর রাইডার্সকে অনায়াসে হারিয়ে বিপিএলের ফাইনালের টিকিট কেটেছে তামিম ইকবাল ও তার দল ফরচুন বরিশাল। জেতার পরই তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল ছোট একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘মনুরা কেমন আছো?’

তামিমদের এমন জয়ের উচ্ছ্বাসে আয়েশার পোস্টে কমেন্ট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজের স্ত্রীরাও।

পোস্টে আয়েশা সিদ্দিকা ইকবাল বলেছেন, তার স্বামী আগেই এমন সাফল্যের ভবিষ্যদ্বাণী করে রেখেছিলেন। ‘তামিম ইকবাল তুমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বলেছিলে, আমরা ফাইনাল খেলব!!! তুমি তোমার কথা রেখেছ। দারুণ দলীয় প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ।’ সেই সঙ্গে তালির ইমোজি দিয়েছেন তিনি।

সে পোস্টে তামিমভক্ত ও বরিশাল সমর্থকেরা তাদের ভালোবাসা জানিয়ে গেছেন। মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টিও মন্তব্য করেছেন। তাতে তিনি বরিশালে খেলা জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের স্ত্রীদের ট্যাগও দিয়েছেন। 

আয়েশা, জান্নাতুল কেফায়াত মন্ডি (মুশফিকুর রহিমের স্ত্রী), ঝুমু ইসলাম (তাইজুল ইসলামের স্ত্রী), তাসনিয়া আনোয়ার (কামরুল ইসলাম রাব্বির স্ত্রী), রাবেয়া প্রীতি (মিরাজের স্ত্রী) ও প্রিয়ন্তি দেবনাথকে (সৌম্য সরকারের স্ত্রী) ট্যাগ দিয়ে জান্নাতুল লিখেছেন—‘আমাদের অভিনন্দন।’

সে কমেন্টে ঝুমু ইসলাম উত্তর দিয়েছেন, ‘ভাবি অনেক অনেক খুশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’ তাসনিয়া আনোয়ার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ভাবি। এত বছর পর এই ফ্র্যাঞ্চাইজির একটি ট্রফি প্রাপ্য।’

উত্তরে জান্নাতুল কাউসার লিখেছেন, ‘ইনশাআল্লাহ মোরা জেতবেআনে মনু।’ তাতে আবার তাসনিয়ার উত্তর, ‘হ আমনে আইয়েন হুক্কুরবার। ইনশাআল্লাহ।’ রাবেয়া প্রীতিও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’