শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুদ্ধের মধ্যেই নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুদ্ধের মধ্যেই নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় তিনি নিউইয়র্কে পৌঁছান বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। 

জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহে আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আরাগচির আলোচনা করার কথা রয়েছে।  

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ভাষণে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরার কথা রয়েছে তার। পাশাপাশি বিভিন্ন দেশের নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। তবে আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে প্রেসিডেন্টের গণমাধ্যম দলের সদস্যরাও রয়েছেন। ইরান এটিকে ওয়াশিংটনের বৈরী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিশ্বনেতারা আন্তর্জাতিক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।