শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

হরমুজে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজ বিক্রির ঘোষণা ইরানের

হরমুজে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজ বিক্রির ঘোষণা ইরানের

চলমান যুদ্ধকালে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর থেকে আটক করা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। বিক্রি থেকে পাওয়া অর্থ যুদ্ধ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বণ্টন করা হবে বলে জানানো হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আব্দুলিয়ানপুর জানান, বিচারিক আদেশের ভিত্তিতেই হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চল থেকে একাধিক মার্কিন ও ইসরায়েলি জলযান জব্দ করা হয়েছে।

হাসান আব্দুলিয়ানপুর জানান, এসব জলযান বিক্রির অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারগুলোর সহায়তায় ব্যবহার করা হবে। তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশ ও আশেপাশের এলাকায় মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত সম্পত্তি মূল্যায়নে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি তেহরানের। এর জবাবে পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে ফেলে ইরান।