শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

রেমিট্যান্সে ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি, ২৩ দিনে এসেছে ৮.০২ বিলিয়ন ডলার

রেমিট্যান্সে ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি, ২৩ দিনে এসেছে ৮.০২ বিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৮.০২২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭.০৬৪ বিলিয়ন ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩.৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২.১৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ২.১৬৪ বিলিয়ন ডলার। এ হিসাবে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১.৫ শতাংশ।

শুধু ২৩ সেপ্টেম্বর দেশে ৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরদার হচ্ছে এবং সামগ্রিক বহিঃ খাতের স্থিতিশীলতায় তা ইতিবাচক ভূমিকা রাখছে।