শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির

ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ২

ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ২

নীলফামারীতে আন্তদেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ চওড়া (গাঠাংটারী) ও সংগলশী ইউনিয়নের সূর্বণখুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া (গাঠাংটারী) এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম (৫৫) ও একই উপজেলার সুবর্ণখুলী এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে সৌরভ রায় (২০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর থেকে আন্তদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি চিলাহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় রেললাইনের পাশে লাকড়ি আনতে যাচ্ছিলেন আনিছা বেগম। চোখে কম দেখা ও কানে কম শোনায় ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়েন ঘটনাস্থলেই মারা যান তিনি।

অন্যদিকে একই ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সূবর্ণখুলি এলাকায় শ্রবণপ্রতিবন্ধী সৌরভ রায় মারা যান। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, দুই পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।