সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি নতুন করে গঠনের নির্দেশ দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি শনাক্ত এনবিআরের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপির এলিজা জামান ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে লাগতে পারে ১৫ দিন: পেট্রোবাংলা শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিরতা সৃষ্টির অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার

ঢাকা মেডিকেলের ৫৮ দালালের সাজা

ঢাকা মেডিকেলের ৫৮ দালালের সাজা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ৫৮ জনকে ১ মাসের সাজা দিয়েছে র‌্যাব-৩ এর একটি অভিযানিক দল।

এর আগে সোমবার সকালে ঢামেক হাসপাতালে দালাল ধরতে অভিযান শুরু করে র‌্যাব–৩। এ সময় ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৭০ জন দালালকে আটক করা হয়। হাসপাতালে আগত রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িতদের আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দুই দিন পর্যবেক্ষণের পর সোমবার সকাল থেকে অভিযান শুরু করে র‌্যাব। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে ৭০ জনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের ভাগিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এ সময় আটককৃত অনেকের কোনো পরিচয়পত্র ছিল না। এছাড়া হাসপাতালে আসার কারণও তারা বলতে পারেননি।

অভিযানের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে বেলা ৩টায় একটি সংবাদ সম্মেলনে কথা বলেন র‌্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।