বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, ঘোষণা হলো তপশিল

মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, ঘোষণা হলো তপশিল

জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই তপশিল ঘোষণা করা হয়।  জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ৬ অনুযায়ী এই তপশিল ঘোষণা করা হয়েছে।  

ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল চারটার মধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

প্রাপ্ত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে। বাছাইয়ের সিদ্ধান্ত বাতিল বা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল চারটার মধ্যে এবং পরদিন ২৯ অক্টোবর সকাল ১১টা থেকে এসব আপিল নিষ্পত্তি করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে এক নভেম্বর বিকেল চারটা পর্যন্ত। পরবর্তীতে দুই নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং চূড়ান্তভাবে আগামী ১২ নভেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত এক অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমদে মিষ্টি। এদিন দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবনে এসে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন তিনি।

ওই দিন নির্বাচন কমিশনার আব্দুর রহমালেল মাছউদ জানান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদ শূন্যের গেজেট প্রকাশের পর তিন মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতিতে কেবল মাত্র বিএনপি জোট প্রার্থী দিতে পারবে।