বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

হামে শিশুমৃত্যুর ভয়াবহ চিত্র, উপসর্গ নিয়ে মারা গেছে ১,০৯২ শিশু

হামে শিশুমৃত্যুর ভয়াবহ চিত্র, উপসর্গ নিয়ে মারা গেছে ১,০৯২ শিশু

হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছুঁই ছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও অন্তত সাতজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৯৬ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে নিশ্চিতভাবে হামে প্রাণ গেছে ১০৪ শিশুর। আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ৯২ শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, হাম উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯১ শিশু মারা গেছে ঢাকা বিভাগে।

এছাড়া সিলেট বিভাগে ১৯২, চট্টগ্রামে ১০০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫০ এবং রংপুর বিভাগে ১৭ শিশু প্রাণ হারিয়েছে।

এদিকে, গেল একদিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ২৫৪ শিশুর শরীরে নতুন করে হাম উপসর্গ দেখা দিয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ১৩ হাজার ২৪৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৩ হাজার ১২২ শিশুর হাম আক্রান্তের বিষয়ে নিশ্চিত হতে পেরেছে স্বাস্থ্য অধিদপ্তর।