সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকটে ইউরোপজুড়ে বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকটে ইউরোপজুড়ে বিক্ষোভ

ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা খাতের সংকট, আবাসন ব্যয় বৃদ্ধি, মজুরি ও জীবনযাত্রার খরচ নিয়ে অসন্তোষ থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও ইতালিতে তরুণ, শ্রমিক ও আন্দোলনকারীরা বিভিন্ন দাবিতে রাজপথে নেমেছেন। আলবেনিয়াতেও দুর্নীতি, কর্মসংস্থান ও শিক্ষার মান নিয়ে প্রতিবাদ চলছে।

ফ্রান্সে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের দুরবস্থা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ রয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো মজুরি ও পেনশন বৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানিয়েছে।

স্পেন ও পর্তুগালে বাড়িভাড়া বৃদ্ধি এবং উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। পর্তুগালে ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বাড়ির দাম ১২৪ শতাংশ বেড়েছে বলে সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। ইতালিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে প্রতিবাদের পাশাপাশি কিছু বিক্ষোভে সহিংসতার ঘটনাও ঘটেছে।

বিক্ষোভের জবাবে ফ্রান্স সরকার বিকল্প শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের নিবন্ধন ফি বৃদ্ধির পরিকল্পনা বাতিলের উদ্যোগ নিয়েছে। স্পেনেও আবাসন সংকট মোকাবিলায় সংস্কার নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে।