শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

জামাইয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা করলেন শাশুড়ি!

জামাইয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা করলেন শাশুড়ি!

দিনাজপুরের বিরামপুরে মেয়েকে প্রতারণাপূর্বক বিয়ের পর যৌতুক দাবি এবং অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির কারণে প্রতারক জামাইয়ের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি মামলা করেছেন শাশুড়ি।

মামলা সূত্রে জানা যায়, দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা মাধাবপাড়া গ্রামের ওবাইদুল ইমর ছেলে মনিরুজ্জামান (৩০) নিজেকে অবিবাহিত ও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিরামপুর শহরের প্রফেরসরপাড়ার এক তরুণীকে গত বছরের জানুয়ারি মাসে বিয়ে করেন। পরবর্তীতে ওই তরুণী জানতে পারেন, মনিরুজ্জামান একজন চাকরিচ্যুত প্রতারক এবং তার আগের একাধিক স্ত্রী ও সন্তান রয়েছে। 

উপরন্তু প্রতারক মনিরুজ্জামান ১০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং টাকা না দিলে স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ফেসবুকে অন্তরঙ্গ ছবি পোস্ট দিলে তরুণীর মা গত বছরের ২১ ডিসেম্বর পর্নোগ্রাফি আইনে বিরামপুর থানায় জামাই মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। 

এ ছাড়া সংসারকালীন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর এফিডেভিট ও কাজী অফিসের মাধ্যমে মনিরুজ্জামানকে তালাক দেন ওই তরুণী।

এর পরও মনিরুজ্জামান গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি দোকানের সামনে সাবেক শাশুড়ি ও সাবেক স্ত্রীকে দেখতে পেয়ে হাত ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড় মারে। এ সময় সাবেক শাশুড়ি তার মেয়েকে বাঁচাতে গেলে সাবেক জামাই মনিরুজ্জামান তার হাতের ব্যাগ কেড়ে নেয়। এতে অনেকগুলো টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। 

এ ঘটনায় সাবেক শাশুড়ি আবারও বিরামপুর থানায় অভিযোগ করে প্রতারক জামাইয়ের কবল থেকে রক্ষা ও সুবিচার প্রার্থনা করেছেন।

অপরদিকে অভিযুক্ত জামাই মনিরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে এবং তিনি হাজত খেটে জামিনে রয়েছেন। তালাকের বিষয়টি তিনি জানেন না।