মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কোরিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পর্যটকের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সাগরে গোসলে নামে। সেখানে ঢেউয়ে স্রোতে ভেসে যায় তারা। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’