শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

ইমরানের সঙ্গে কারাগারে সাক্ষাতে বাধা নেই

ইমরানের সঙ্গে কারাগারে সাক্ষাতে বাধা নেই

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের দেখা করার অনুমতি প্রত্যাখ্যান করা হয়নি বলে জানিয়েছে আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টকে (আইএইচসি) এ কথা জানিয়েছেন তিনি। 

তবে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যাতে না ঘটতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট। এখানেই বন্দি আছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের সঙ্গে দেখা করতে পিটিআই নেতা ওমর আইয়ুব, আসাদ কায়সারসহ অন্যদের আবেদন নাকচ করার মাধ্যমে জেল সুপারিনটেনডেন্ট আসাদ জাভেদ ওয়ারাইচ আদালত অবমাননা করেছেন। এ বিষয়ে আদালতের দারস্থ হয় পিটিআই।

খবরে বলা হয়েছে, শুক্রবার শুনানিতে অংশ নিয়ে জেল কর্তৃপক্ষ আইএইচসি বিচারপতি সরদার এজাজ ইসহাক খানকে জানিয়েছে, সম্প্রতি কিছু বিস্ফোরক দ্রব্যসহ জেলের কাছে কিছু সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়, তারা জেল চত্বরে হামলার পরিকল্পনা করেছিল। সেজন্য জেল চত্বরে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এ সময় বিচারপতি কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন যে, দর্শকরা তার পূর্ব সম্মতির ভিত্তিতে ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেন।

জেল কর্তৃপক্ষের এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদালতের আদেশ কঠোরভাবে মেনে চলা হচ্ছে এবং খানের আইনজীবীদের কখনই তার সঙ্গে দেখা করার ক্ষেত্রে বাধা দেওয়া হয়নি। সেই সঙ্গে প্রয়োজনীয় স্টেশনারি বহনে তাদের কখনই বাধা দেওয়া হবে না। তবে প্রতিবেদনে বলা হয়েছে, কারা প্রাঙ্গণের ভিতরে নেওয়ার আগে এটি যাচাই-বাছাই করা হবে।